বর্তমান সময়ে চলচ্চিত্রের বাংলাদেশের নায়িকারা কে কোন ছবি নিয়ে এগিয়ে !!
বাংলা দেশ ফ্লিম ইন্ডাস্টির বর্তমান সময়ে বাজার
মোটেও ভালো যাচ্ছে না। গত বছরে মাত্র দু’টি ব্যবসা সফল ছবি হয়েছে বাংলান ফ্লিমে । সাফটা
চুক্তির আওতায় চলচ্চিত্র ব্যবসায়ী ও পরিবেশকরা কলকাতা থেকে ছবি এনেও খুব একটা সাড়া
ফেলতে পারেননি। সেসব ছবি মুখ থুবড়ে পড়েছে।
এমন অবস্থায় এসে নতুন বছরে বাংলাদেশের
নায়িকারা কে কোন ছবি নিয়ে এগিয়ে থাকবে তার হিসেব করাটা বেশ কঠিন। তবুও বেশ কজন
নায়িকার নাম ঘুরে ফিরে আসছে আলোচনা চিত্রপুরীতে । আজকের এই প্রতিবেদনটি সেই সকল নায়িকারদের
নিয়েই লেখা।
চলতি বছর ২০১৮ সালে প্রথম স্থান দখলের জন্য
বেশ ক'জন নায়িকার মধ্যে লড়াই হবে বলে ধারণা করা
হচ্ছে ।তারা হলেন মাহিয়া মাহি, ইয়ামিন হক ববি, বিদ্যা সিনহা মিম, শবনম বুবলী, । এসকল নায়িকারা সবাই পরীক্ষিত। সবার ঝুলিতে রয়েছে
ব্যবসা সফল ছবি ।
নায়িকা মাহিয়া মাহি অভিনীত বহুল আলোচিত ছবি ‘জান্নাত’ চলতি বছরেই মুক্তি পাবার কথা। ছবিতে তার নায়ক
হিসেবে আছেন সাইমন সাদিক। পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। ব্যবসা সফল
ছবি ‘পোড়ামন’-এর পর আবারো এক সঙ্গে দেখা যাবে
এই জুটিকে। ছবিটি নিয়ে এরই মধ্যে বেশ আলোচনা শুরু হয়েছে।
‘জান্নাত’ ছবিটি মাহিকে বেশ এগিয়ে থাকবে বলে ধারণা করা
হচ্ছে। এছাড়াও এই নায়িকার কয়েকটি ছবির শুটিং শেষপথে। কিন্তু চলতি বছর ছবিগুলো
মুক্তি পাবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
বিদ্যা সিনহা মিম অভিনীত পাষাণ, আমি নেতা হবো, দাগ ছবি তিনটি আছে মুক্তির অপেক্ষায়।
বিদ্যা সিনহা মিম অভিনীত পাষাণ, আমি নেতা হবো, দাগ ছবি তিনটি আছে মুক্তির অপেক্ষায়।
এর মধ্যে ‘আমি নেতা হবো’ ছবিতে মিমের বিপরীতে আছেন শাকিব খান। উত্তম
আকাশ পরিচালিত ছবিটি ব্যাপক আলোচনায় আছে। ছবির একটি গান এরই মধ্যে ইউটিউবে
প্রশংসিত হয়েছে। ছবিতে শাকিব-মিমের রসায়ন দেখার আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন তাদের
ভক্তরা।
নায়িকা শবনব বুবলী অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবিটির শুটিং শেষ পথে।
ছবিতে তার নায়ক হিসেবে রয়েছেন শাকিব খান। এর
আগে শাকিব-বুবলী জুটির সবক'টি ছবি ব্যবসা সফল এবং প্রশংসিত হয়েছে। নতুন
ছবিটিও সাড়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। এছাড়াও
শাকিব খানের সঙ্গে এই নায়িকার আরো দুই একটি ছবি মুক্তির সম্ভাবনা উড়িয়ে দেয়া
যাচ্ছে না।
এরপর ববি অভিনীত সুপার হিরো সুপার হিরোইন ছবি
‘বিজলি’, ‘নোলক’, ‘বেপরোয়া’ ছবিগুলো মুক্তি পাবার সম্ভাবনা
রয়েছে। এর মধ্যে ‘বিজলি’ ছবির শুটিং শুরু সময় থেকেই আছে
আলোচনায়। ইফতেখার চৌধুরী পরিচালিত এই ছবির মাধ্যমে প্রযোজকের খাতায় নাম লিখেছেন
ববি।
এছাড়াও ‘নোলক’ ছবিতে ববির বিপরীতে আছেন শাকিব খান। আগেও এই
নায়কের সঙ্গে বেশ কিছু ছবিতে জুটি বেঁধেছিলেন ববি। ছবিগুলো প্রশংসিত হয়। ‘নোলক’-এর শুটিং হয়েছে ভারতের হায়দারাবাদ ফিল্ম
সিটিতে। ছবিতে নতুন এক ববিকে দেখা যাবে। এমন লুকে তিনি আগে কখনো দেখা দেননি।
ছবিতে ববির ফাস্ট লুকও বেশ প্রশংসিত হয়েছে।
এছাড়াও জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ নায়িকার ‘বেপরোয়া’ ছবিটিও বেশ আলোচনায় আছে। সবমিলে তিন ছবি নিয়ে
তুমুল আলোচনায় আছেন ববি।
এছাড়াও তানহা তাসনিয়া অভিনীত ‘ভালো থেকো’, অধরা খানের ‘মাতাল’ এবং ‘নায়ক’ ছবিগুলো আলোচনায় আছে। এই ছবি তিনটি দুই
নায়িকার ভাগ্য খুলতে পারে বলে মনে করেছেন অনেকেই।
এদিকে নতুন বছর মাত্র শুরু হয়েছে। বছর শেষ হতে আরো ১১ মাস বাকি।
এদিকে নতুন বছর মাত্র শুরু হয়েছে। বছর শেষ হতে আরো ১১ মাস বাকি।
চলতি সময়ের নায়িকাদের মধ্যে যে কারো ছবি এসব
হিসেব উল্টে দিতে পারে তা বলার অপেক্ষা রাখেনা। তবে আপাতত প্রথম হবার লড়াইয়ে
ইয়ামিন হক ববি, শবনম বুবলী, মাহিয়া মাহি, বিদ্যা সিনহা মিমকেই এগিয়ে রাখছেন সবাই।
সূত্র - Rtvonline

কোন মন্তব্য নেই