পৃথিবীর বুকে রহস্যে ঘেরা পাঁচটি ভুতুড়ে ছবি যার কোনো ব্যাখ্যা দিতে পারেনি বৈজ্ঞানিকরা ।
পৃথিবীর বুকে রহস্যে ঘেরা ৫ ভুতুড়ে ছবি যার কোনো ব্যাখ্যা দিতে পারেনি বৈজ্ঞানিকরা ।
পৃথিবীর বুকে নানা সময়ে নানা রকম কারনে বিভিন্ন ধরনের ছবি তুলতে হয় আমাদেরকে আর বর্তমানে এই স্মার্টফোনের যুগে ছবি তোলা এবং স্মৃতিসরুপ অ্যালবাম করে রাখা আজকের দিনে আমাদের কাছে কমন ব্যাপার । কিন্তু আমরা এ ছবি তোলার পর কেউই ছবির ব্যাপারে বা ব্যাকগ্রাউন্ড নিয়ে মাথা ঘামাই না ।
কারণ তা নিয়ে আমাদের কোনো রহস্যের সৃষ্টি হয়নি কিন্তু পৃথিবীতে এমন কয়েকটি ছবি তোলা হয়েছে যা পরবর্তী সময়ে কোনো কারণবশত উঠে এসেছে এবং তা নিয়ে শুরু হয়েছে রহস্য , কিন্তু সেই সকল ছবির ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি আজও ।
এবারের পর্বে থাকছে এমনই পাঁচটি রহস্য ঘেরা ছবির গল্প যার কোনো ব্যাখ্যা খুজেঁ পাওয়া যায়নি আজও ।
১) অচেনা মহিলা:-
এই ছবিটি তোলা হয়েছে 1963 সালে আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি যেই সময় খুন হয় । সেই সময়ের ছবি এটি, পেসিডেন্টের উপস্থিত মানেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তার থাকা সত্বেও কিভাবে এই মহিলা প্রবেশ করেছিল ওখানে তা এখনো অজানা রহস্য ।
আজও মেলেনি এই রহস্যের কোনো ব্যাখ্যা এমনকি ক্যামেরাম্যান বা পুলিশ থাকা সত্ত্বেও টের পাইনি এবং তারপরই ছবিটি যখন প্রিন্ট হয়ে আসে এবং শুরু হয় সমালোচনা ।
২)অচেনা মহাকাশচারী:-
জিম টেমপ্লেটন নামের একজন দমকলকর্মী তার ৫ বছরের কন্যার একটি ছবি তোলেন 1964 সালের 13 মে ।
কিন্তু যখন ছবিটি প্রিন্ট করা হয় , তখন লক্ষ্য করলে দেখা গেছে ছবিটির পেছনের ব্যাকগ্রাউন্ডকে এক মহাকাশচারির ছবি । আর তখন থেকেই শুরু হয়েছে এই রহস্যের এমনকি ছবিটি এডিট করা হয়নি তারা সাক্ষ্য দিয়েছেন বিখ্যাত ক্যামেরা কোম্পানি ''কোডাক" ।
৩)গডার্ড স্কোয়াড্রনের ভুত:-
প্রথম বিশ্বযুদ্ধের শেষদিন তোলা হয়েছিল এই ছবিটি । এই দিনটি স্মরণীয় করে রাখতে তোলা হয় এই ছবিটি কিন্তু রহস্য সৃষ্টি হয় এই ছবি প্রিন্ট হবার পর । ছবিটি আপনি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন ছবিটির সব উপররের লাইনের বামদিক থেকে চতুর্থ সেনার মাথার পেছনে ভালো করে লক্ষ্য করলে আরো একটি মানুষের মুখ দেখতে পাওয়া যায় । ওই ছবিটি ছিল ফ্রোডি জ্যাকসান নামের এক সৈনিকের । কিন্তু রহস্যের বিষয় হল ঐ মানুষটি ছবিটি তোলার একদিন আগেই যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন ।
৪) টেরোডাকটিল:-
1860 সালে তোলা এই ছবিটি । আমেরিকার গৃহযুদ্ধ সময় ক্যামেরাবন্দী করা হয়েছে এই চিত্র, কনফাগারেট আর ইউনিয়নের মধ্যে তখন তুমুল যুদ্ধ চলছিল। আর এই যুদ্ধে বিরতির ফাঁকে স্বীকার করতে গিয়েছিল একদল ইউনিয়ন সেনা , এবং তারা গুলি করে প্রাগৈতিহাসিক এক প্রাণীকে হত্যা করে । বৈজ্ঞানিকদের মতে লক্ষ লক্ষ বছর আগে নিশ্চিহ্ন হয় এই উড়ন্ত সরীসৃপ টেরোডাকটিল । আর অনেকেই মনে করে এটি পৃথিবীর শেষ টেরোডাকটিল ছিল ।
৫) গ্র্যান্ড ক্যানিয়ন:-
ভ্রমণ প্রিয় মানুষের জন্য আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন ঘুরে দেখার মত একটি সুন্দর জায়গা । 1980 দশকের লম্বা রাস্তা পাড়ি দিয়ে গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে যাওয়াটা স্বাভাবিক ছিল না সাধারন মার্কিন পরিবারের জন্য কিন্তু এই ছবিটি তোলার পর গ্র্যান্ড ক্যানিয়ন নিয়ে যেসব কল্প কথা প্রচলিত আছে তার মধ্যে নতুন মাত্রা যুক্ত হয় । ছবিটি তোলার সময় ছবিটির ব্যাক্তি বা ফটোগ্রাফার কেউ লক্ষ্য করেনি এই ছবিটির পেছনে একটি যুবকের মাথা দেখা যাচ্ছিল । এবং ওই যুবক ক্যামেরার দিকে মুখ করে ছিল । ছবিটি ডেভলপ করার পর শুরু হয় আলোচনা কোথা থেকে এলো ঐ জঙ্গলে যুবক । এই রহস্যের আজও কোন সমাধান পাওয়া যায়নি ।
বিস্তারিত ভিডিও লিংকে দেখুন : -





কোন মন্তব্য নেই